রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি//
দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রর্্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আইডিইবি মাগুরা শাখার আয়োজনে ২৮ নভেম্বর শনিবার বেলা ১১ টায় শহরে ভায়না মড়োস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেয় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ও আইডিইবির মাগুরা শাখার সদস্যরা। র্যালীর পূর্বে ভায়না মোড় আইডিইবি এর কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মাহাবুর রহমান টিটো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মনির হোসেন, আইডিইবির মাগুরা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সালমান হায়দারসহ অন্যরা । সভায় বক্তারা বলেন, একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সরকার ইতিমধ্যেই দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী গড়তে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করতে সরকার কাজ শুরু করেছেন। এ প্রশিক্ষণ অব্যহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/১১/২০২৬ইং