বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

মাগুরায় জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৯০ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা রবিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওযার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল, পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মদ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদবাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেম্বারে সভাপতি আখতার হোসেন, মাগুরা ২৫০ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন উদ্দিন,মাগুরার পিপি সাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামালসহ অন্যরা। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষ করে আগামী নির্বাচনে জেলার কোথাও কোন আগুন সন্ত্রাস, নাশকতা না হয় তার জন্য মাগুরা পুলিশ ব্যাপক ভাবে পরিকল্পনা গ্রহন করেছে। সভায় যানজট, আত্মহত্যা,ইফটিজিং, শিশু নিয়ের্যাতন, যৌন হয়রানি, ধর্ষন বিষযে আলোচনা হয়। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, মাগুরা পুলিশ মাগুরার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগনের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি জনগনকে সহযোগিতার আহবান জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]