শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত-৩

সংবাদদাতা / ৮৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি//

মাগুরার শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারী সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে ।

২২ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামে অবৈধ ইট ভাটা মালিক জিয়াউল ইসলামের সাথে মোঃ বিপ্লব খাঁনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথাকাটা কাটি হলে এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিপ্লব খাঁনের ছোট ভাই মোঃ উল্লাস খাঁনের বসতবাড়ীতে ডুকে তার স্ত্রী ও তাকে মারধর করে জিয়ারুল শেখ ও তার সহযোগীরা। এসময় তাদের হাত থেকে আহতদের উদ্ধার করতে গেলে স্বপ্না ও সুমি নামের দুই নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে জিয়া শেখ ও তার ছেলে মোঃ শামীম শেখ। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় অবৈধ ভাটা মালিক জিয়ারুল শেখকে প্রধান আসামি করে শামীম শেখ, মোঃ অনিক শেখ, মোঃ জামাল শেখ, জাকির শেখ, মোঃ মামুন মুন্সী ও মোঃ রিয়াজ এর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনের নামে রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

হাম়লায় আহত নারী স্বপ্না খাতুন জানান, বিকালে হঠাৎ তারা এক সঙ্গে অনেক লোকজন নিয়ে এসে আমার দেবর ও তার স্ত্রীকে ঘরে ডুকে মারতে থাকে। আমরা তাদের হাত থেকে দেবরকে বাঁচাতে গেলে আমাদের উপর অমানুষিক নির্যাতন চালায় জিয়ারুল শেখ ও তার ছেলে শামীম। আমরা মেয়ে মানুষ আর রোযা ছিলাম সবাই তবুও তারা আমাদের ছাড়েনি। আমরা এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

ভু্ক্তভোগী মোঃ বিল্পব খাঁন বলেন, মোঃ জিয়ারুল শেখের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সে আমাদের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করে তার অবৈধ ইট ভাটা পরিচালনা করে আসছে। এর আগে একাধিকবার আমাদের জমি থেকে ইট ভাটার মালামাল সড়িয়ে নিতে বললে আমার পরিবারের উপর তারা একাধিকবার হামলা চালিয়ে আমার ভাইসহ পরিবারের সদস্যদের আহত করেছে। তার বিরুদ্ধে মামলা ও রয়েছে। সে আওয়ামী লীগের নেতা হয়ে এখন পর্যন্ত এভাবে হামলা চালাচ্ছে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হামলার ঘটনায় অভিযুক্ত জিয়ারুল শেখের সাথে একাধিক বার যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা সম্পর্কে থানা পুলিশ অবগত রয়েছে, এরই মধ্যে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/২/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]