সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় দুটি বিরিয়ানির দোকানে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও ক্ষোভ তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ি বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু! মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা ও সমন্বিত অভিযান টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক

মাগুরায় দুটি বিরিয়ানির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি //

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মান এবং খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহার করার অপরাধে মাগুরা হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি নামক দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার।

রবিবার দুপুর ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় শহরের চৌড়ঙ্গী মোড় ও নতুন বাজার নিজনান্দুয়ালী এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানির প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা ও হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে নকল ভেজাল পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য বিক্রয় না করা, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত মুনাফা না করা ইত্যাদি ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং১০/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]