বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার! মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রিটিশ আমলের আইন বাতিল করে আল্লাহর বিধানভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি গণঅধিকার পার্টি (পিআরপি)’র The Oxford Dialogue: Reimagining Bangladesh’s Future After July Revolution* *— Professor M A Barnik অক্সফোর্ডের প্রজ্ঞামঞ্চে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের ভাবনা* *—অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সংবাদদাতা / ৪৬ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

দুর্নীতি প্রতিরোধে মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্তৃক চিত্রাংকন,রচনা ও বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকল অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও মেডেলের পাশাপাশি পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো: আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুদক ঝিনাইদহের সহকারি পরিচালক কাওসার আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন দুপ্রক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সেক্রেটারি ও দুপ্রক সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ স্বাধীনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা সদরের ১০ টি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সকল প্রতিযোগিতা মাগুরা প্রেসক্লাব মিলনায়তন এবং মাগুরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তারিখ -১৬.০৬.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]