মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় বাস তল্লাশিতে ১৯৮২ পিচ ইয়াবাসহ শাকিল নামে এক যুবককে আটক করেছে র্র্যাব!

সংবাদদাতা / ১০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মােঃ সাইফুল্লাহ:

মাগুরায় বাস তল্লাশি করে ১ হাজার ৯শত ৮২ পিচ ইয়াবাসহ বুধবার ২৩ জুলাই বেলা ২টার দিকে মাগুরা শহরের পারনানান্দুয়ালী মডেল মসজিদের সামনে থেকে শাকিল (২৫) নামে এক বাসযাত্রী যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্র্যাব- ৬

আটক শাকিল কক্সবাজারে রামু উপজেলার দীঘিয়াদীঘি গ্রামের নূরুল আমিনের পুত্র।

র‍্যাব-৬ এর মাগুরা-ঝিনাইদহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নাঈম আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় একটি আসনে থাকা সন্দেহভাজন বাস যাত্রী শাকিল নামে এক যুবককে তল্লাশি চালিয়ে ১৯৮২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক যাত্রী মাদক বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং তারা এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং, ২৩/৭/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]