মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা!

সংবাদদাতা / ১৩৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

রবিবার (০৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১ থেকে ২টা পর্যন্ত শহরের নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে তদারকিতে ধান সবজিসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন বীজ জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা ও ঢাকা রোডে মেসার্স অজয় বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিকালে পুর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় বীজ নিয়ে কৃষকের সাথে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। সামনের পেয়াজের মৌসুম লক্ষ্য করে বিভিন্ন জায়গা হতে বীজ সংগ্রহ করে কোন প্রকার টেস্ট রিপোর্ট ছাড়া ও বীজ অফিসের প্রত্যয়ন ব্যতীত ভুয়া তথ্য দিয়ে বীজ বাজারজাত করছেন। এছাড়া ৩২৫০ টাকা কেজি পেয়াজ বীজ কিনে ৯ হাজার টাকা কেজি বিক্রয় করছেন দেখা যায়। বীজের প্যাকেটের উপর ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করেছেন। প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় মালিক বাবুল সরকারকে ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
০৭ সেপ্টেম্বর ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]