মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

সংবাদদাতা / ১৪০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা:

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ভায়না মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২.৩০টা থেকে ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় শহরের ভায়না মোড় এলাকার সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে তদারকিকালে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। রান্না ঘরের অবস্থা খুবই স্যাতসেঁতে ও নোংরা, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি, নোংরা মেঝেতে যত্রতত্র খাবার খোলা রাখা হয়েছে। মাছ-মাংসের রক্ত চর্বিযুক্ত নোংরা ফ্রিজে গতদিনের বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করা হয়েছে, সেটি আবার গরম করে খাওয়ানোর জন্য।

খোলা রাখা মিষ্টির গামলায় পরে আছে মাছি তেলাপোকার বাচ্চাসহ নানা পোকা। মূল্যতালিকা আপডেট করা হয় না ২০দিন যাবত। খাবার রাখতে ও ঢাকতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ খবরের কাগজ ও ছাপা কাগজ। পুর্বে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস কর্তৃক তাদের নিয়ে মিটিং করলেও হোটেলের রান্নার পরিবেশ ও স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও সংরক্ষণের বিষয়ে তাদের মধ্যে কোন উন্নতিই পরিলক্ষিত হয়নি। অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি, সংরক্ষণ ও গতদিনের বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করে পুনরায় বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: উজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফ্রিজে রাখা বাসি গ্রিল ও চাপ এবং অস্বাস্থ্যকর পাত্রে রাখা সস নষ্ট করে দেওয়া হয়। ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

মোঃ সাইফুল্লাহ মাগুরা
মাগুরা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]