শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাবির ভর্তি পরীক্ষায় চার শ্রেণির কোটায় সংরক্ষিত ৮ শতাংশ আসন

মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সংবাদদাতা / ২৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর পল্লী উন্নয়ন ক্লাবের সদস্যবৃন্দের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৩নভেম্বর শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই আব্দুল মালেক, নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক বাবু নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খাঁন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত,সাংগঠনিক সম্পাদক জুয়েল শেখসহ শত শত ফটবল প্রেমিক।

প্রধান অতিথি বলেন খেলাধুলা শরীরকে সুস্থ রাখার  পাশাপাশি মাদকদ্রব্য থেকেও দূরে রাখে। তাই আসুন আমরা মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি।

খেলায় রায়নগর যুব সংঘ সেলিনা আক্কাস বরালদাহকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন হুসাইন ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শান্ত, খেলাটি পরিচালনা করেন আবুল বাসার ও ধারাবিবরণী প্রদান করেন মাসুদর রহমান ও আল মামুন।

মোঃ সাইফুল্লাহ,  মাগুরা

তারিখঃ১৩/১১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]