শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা! মেজর এমএ জলিল, বীরের মতো বাঁচবার প্রেরণা ও রাষ্ট্রীয় মূল্যায়নের দাবি–মুজিবুর রহমান অরক্ষিত স্বাধীনতা থেকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা: মেজর এম. এ. জলিলের জীবন ও দর্শনে আগামীর বাংলাদেশ- ডক্টর হামিদুর রহমান আজাদ প্রথম রাজবন্দী মেজর জলিলের আদর্শে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এম জাহিদ ইতিহাস, সংগ্রাম ও আদর্শের পথচলা: একটি বিশেষ প্রতিবেদন- এ্যাডভোকেট মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ – শহিদুজ্জামান কাঁকনের স্মৃতি ও ভবিষ্যতের টানাপোড়েন: মেজর জলিল, ইতিহাস ও রাজনীতির নতুন পাঠ–আসাদুর রহমান খান, জাগপা মেজর আব্দুল জলিল: আদর্শ, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা– শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল-হাদী  ইতিহাসের দায়মুক্তি ও আগামীর বাংলাদেশ: সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি–ব্যারিস্টার আব্বাস ইসলাম খান

মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা!

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি জমা হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন এর পরামর্শ অনুসারে আগত চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি বাবদ টিকিট, ইমার্জেন্সি সেবা, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবা পেতে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। প্রতি মাসে যে পরিমাণ টাকা জমা হয়, চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ৪ লাখ ১৮ হাজার বায়ান্ন টাকা জমা হয়েছে।

মাগুরা জেলার মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ ইউজার ফির মাধ্যমে সরকারি কোষাগারে জমা করেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন, চিকিৎসক ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা এবং শ্রীপুর উপজেলাবাসী তাঁর সেবার প্রতি আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে।

জনবল সংকট থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন এই সাফল্য অর্জনে জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, এ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ এবং রেডিওলজি বিভাগের সকল ইনচার্জ ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/১১/২০২৬ইং
মোবাইল নং- ০১৪০৬৩৬৩১৮৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]