শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

মাগুরায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে রেজিলিয়েন্স এন্টাপ্রেনিউরশীল এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের বাস্তবায়নাধীন কার্য়ক্রমের স্টেকহোলর কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা খাতুন।

এসডিএফ এর জেলা ব্যবস্থাপক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, জহুরুল আলম, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওয়াল,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ অন্যরা। কর্মশালায় চামেলী পারভীন,মৌসুমী খাতুন ও চন্দ্রা রায় তাদের সফলতার গল্প তুলে ধরেন।

এসডিএফ মাগুরা জেলায় গ্রাম সমিতি ২০০,অর্ন্তভুক্ত পরিবার ৩২ হাজার ৯৮৩ জন, অভ্যন্তরিন লোন গ্রহিতার সংখ্যা ৭ হাজার ৭৩১ জন্য, অভ্যন্তরিন লোন বিতরণ ২৫ কোটি ৪ লাখ টাকা,ঘুণর্মান লোন গ্রহনকারি সদস্য ১৯ হাজার ৫১৮ জন্য, ঘুর্ণমান লোন বিতরণ ৮৫ কোটি ৮০ লাখ, গ্রান্টস ম্যাচিং সেভিংস ৪ কোটি ৮০ লাখ, প্রশিক্ষন দেয়া হয়েছে ৩৩ হাজার ৮১১জনকে।

কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) শরফুদ্দিন সাগর ও জেলা কর্মকর্তা (,জীবিকাযন) আব্দুল ওহাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]