মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক!

সংবাদদাতা / ১৫৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় সদর উপজেলার বরনাতুল বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৭ জুন) মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃতরা হলেন— মোঃ ইজাজুল বিশ্বাস (২৬), পিতা বিল্লাল হোসেন এবং মোঃ নয়ন ইসলাম (২৪), পিতা মৃত রুস্তম ইসলাম। তারা উভয়েই মাগুরা সদর উপজেলার বরনাতুল বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরো জানা যায়, বরনাতুল বেপারীপাড়ায় রবিউল হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অবস্থানকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি মোঃ কাওছার আলম। এ সময় এসআই মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মোঃ সাইফুল ইসলামসহ ডিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৭/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]