শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সংবাদদাতা / ১৭৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ মে সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যশোর অঞ্চলের প্রতিটি জেলায় কৃষি উৎপাদনে ব্যাপক সহায়ক। এই জেলাগুলোতে ধান, পাট,গম,সরিষাসহ নানা ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল অধিক উৎপন্ন হয়। যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের দেশে আমরা রপ্তানি করছি।

তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল ও সবজি প্রদর্শিত হচ্ছে। আগামী বুধবার এ মেলার সমাপনী হবে বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]