শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরার শ্রীপুরের্্যাবের অভিযানে ওয়ার্কশপ থেকে ২টি অস্ত্র উদ্ধার! আটক-১

সংবাদদাতা / ১৪৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের এক বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খামারপাড়া মাদ্রাসার পশ্চিমে রোকন মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক আলম খান শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খানের পুত্র।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল খামারপাড়া মাদ্রাসার পশ্চিমে রোকন মোড় এলাকায় মনোজিতের একটি ওয়ার্কশপে অভিযান চালায়। অভিযানকালে ওই ওয়ার্কশপ থেকে দুটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আলম খানকে আটক করা হয়।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। জনাকীর্ণ এলাকায় অস্ত্র উদ্ধারের এই ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩১/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]