মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই! অস্ত্র ফেলে পালালো ছিনতাইকারীরা!

সংবাদদাতা / ১১২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি স্থানে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অস্ত্র ঠেকিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর কাছ থেকে ডাকাতদল টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ছিনতাইকারীরা ভয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী এনজিও কর্মী শিরিনা রায় জানান, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনকারী ব্যাগ, সোনা-দানা নিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুসি মারি। মরে তো আমি যাবোই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সাথে লড়াই করেছি। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পালিয়ে গেলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। পরে দেখি একটা অস্ত্র পরে আছে।

হঠাৎ এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ছিনকারীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল কি নকল এ ব্যাপারে পরীক্ষা করা হয়েছে, অস্ত্রটি খেলনা অস্ত্র বলে প্রতিয়মান হয়েছে। আর ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]