শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান

সংবাদদাতা / ১৯৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ০২ জুলাই বৃহস্পতিবার দুপুরে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ ও অস্বচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও কৃষি অফিস চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানে মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ ও অর্থ বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি মোঃ রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, খন্দকার খলিরুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক প্রচার সম্পাদক মোঃ হিমায়েত হোসেন জঙ্গি, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের আহবায়ক মোঃ ইয়াসিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব ফান্ড থেকে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন ও সমিতিকে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে ধান, বীজ, সার, গ্রীষ্মকালীন পোঁজ বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৯০০ জনকে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ৮৬০ জনকে শাকসবজি বীজ ৩৫ জনকে লেবু গাছ, ১ হাজার ১৯৪ জনকে গাছের চারা ২০০ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন অস্বচ্ছল ব্যক্তিকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকার প্রদান করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০২/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]