শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন!

সংবাদদাতা / ১৬৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভাগিনা হাসানুজ্জামান, আরিফুজ্জামান, ইয়াছিন ও জাফর লিখিত বক্তব্যে বলেন, আমরা নিন্ম স্বাক্ষরকারীগণ ভূক্তভোগী হিসেবে আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই এর ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য অত্যন্ত বেদনা বিধুর কণ্ঠে জানাচ্ছি যে, আমাদের পূর্ব বাড়ী ছিলো মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে। আমাদের মামা বাড়ী শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামে। ৪৫ বছর পূর্বে আমার মামা আমজাদ হোসেন লষ্কর, পিতা মৃত ইউছুফ লষ্কর আমাদেরকে ফুলবাড়ী হতে কল্যাণপুর গ্রামে নিয়ে আসেন। এবং তার নিজস্ব ২০ শতক জমিতে আমাদের বসবাস করার জন্য বাড়ী স্থাপনের সুযোগ করে দেন। আমরা ৪ ভাই ও ১ বোন। আমার বোন ফ্লোরা নাসরিন টিনা ইংল্যান্ড প্রবাসী।

আমার মামা আমাদের বলেন যে, তোমরা যেহেতু আমার নিজ নামীয় জমিতে বসবাস করছো, সেহেতু জমিটা তোমাদের নামে রেজিস্ট্রি করে দেবো এবং আমি আরও জমি বিক্রি করবো। এ মর্মে এই বাড়ীর জমিসহ ২০৭ শতক জমি বাবদ ২০০৯ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত ন্যায্যমূল্য বাবদ নগদ ও রশিদের মাধ্যমে ৫৮ লক্ষ টাকা মামা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর আমরা মামাকে জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি তা না দিয়ে বরং আমাদের উক্ত বসত বাড়ী থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন। ফলে আমরা বাধ্য হয়ে মাগুরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি। যার নম্বর ০৭/২৫। জমির তফসিল ৪৪নং কল্যাণপুর মৌজার ২১০ নং খতিয়ানের ৭১,৭২,৭৫,৭৭,৭৮ ও ৭৯ নং দাগের সর্বমোট জমি ২০৭ শতক।বিষয়টি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারি তার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]