মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরার শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, এলাকাবাসীর নিন্দা

সংবাদদাতা / ১২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরার প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার একমাত্র শিল্প প্রতিষ্ঠান স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড-এর মালিক পক্ষকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এক গৃহবধূকে গভীর রাতে নিজ বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর থেকেই স্থানীয় একটি মহল শিল্প প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে দোষারোপ করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জড়িত থাকার অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলাকাবাসী এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয়দের পক্ষে হাসানুজ্জামান ও ইদ্রীস আলী গণমাধ্যমকে জানান, মাগুরার মধ্যে অন্যতম সুনামধন্য এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের দাবি, গৃহবধূ শারমিন খাতুনকে তার স্বামী হুমায়ুন মোল্লা পারিবারিক কলহের জেরে মারধর করে গুরুতর আহত করে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই সহিংস আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, স্থানীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের কারণে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে এই ঘটনার দায় প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয় ব্যক্তি লিপ্টন ও সাবুর বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।
অন্যদিকে, আমতৈল গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছে। এই ঘটনার মাধ্যমে সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়ে সেটির দায় প্রতিষ্ঠানটির ওপর চাপিয়ে বিভিন্ন স্থানে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]