শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরের খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

সংবাদদাতা / ৮৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরা শ্রীপুরের খামারপাড়ার ঐতিহ্যবাহী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুল মাঠ প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ শফিকুর রহমান।

খামারপাড়া কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ তৈয়বুর রহমান ও মোঃ আল আমিন গাজীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আব্দুল গফফার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ বিশিষ্ট সমাজ সেবক শিকদার মন্জুরুল আলম, শ্রীপুর সেন্টাল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শিশির শিকদার, খামারপাড়া এস এ আই আলীম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অন্তত কুমার বিশ্বাস, আব্দুল মুতালেব ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হোসেন, খামারপাড়া এস এ আই আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহায়মেনুল হক, হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসেম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বিশিষ্ট সমাজসেবক শিকদার মিজানুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ছাত্র -ছাত্রী, অবিভাবক, শিক্ষাবিদসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]