মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা / ২৫৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

৩ মার্চ ২০২৬, মঙ্গলবার সকাল ১১.৩০ মিঃ রাজধানীর৷ বাংলাদেশ সচিবালয়-এ অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কার্যালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন-এর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের সভাপতি ডা. শাহজালাল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্টট প্রদান করে বরণ করেন।

এ সময় মাননীয় মন্ত্রী উপস্থিত সবার খোঁজখবর নেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বিশাল জনগোষ্ঠীর স্বল্প খরচে সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ খাতে সংশ্লিষ্টদের সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
পরে প্রতিনিধিদল মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু (এমপি)-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ডা. আল হাসান মোবারক (সদস্য সচিব, হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোট), ডা. কাসেমুর রহমান, ডা. মাহবুবুর রহমান, ডা. সামছুল হক সামস, ডা. আবদুল আলিম, ডা. হাফিজ, ডা. আতিকুর রহমান প্রিন্স, ডা. আবুল হাসনাত মো. আমিন, ডা. আবু আক্তার, ডা. মো. শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]