মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মিরপুর বাউনিয়াবাঁধে সড়ক উন্নয়ন ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন-আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

স্টাফ রিপোর্টার:

গত ২৫ এপ্রিল ২০২৬, শনিবার বিকাল ৪টায় রাজধানীর পল্লবীর সেকশন-১১ এর বাউনিয়াবাঁধ এলাকায় ৫নং ওয়ার্ডে “বিভিন্ন বাইলেনসমূহের নর্দমা নির্মাণসহ সড়ক উন্নয়ন” শীর্ষক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ব্লক-এ থেকে ব্লক-ই পর্যন্ত (২৬০০ বাস্তুহারা পরিবারের পুনর্বাসন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এলাকা) অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম খান, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “এই উন্নয়ন আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা পেলে উন্নয়নের অগ্রগতি আরও বেগবান হবে। এলাকার বেশিরভাগ সমস্যার বিষয় আমার জানা রয়েছে। বাড়িগুলোর স্থায়ী বরাদ্দ, কবরস্থান, শ্মশান ও খেলার মাঠের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় সমাধানের চেষ্টা করবো—ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, পানি ও বিদ্যুৎ সমস্যার বিষয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি তিনি সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “এখানে ভিন্ন মত ও মতাদর্শের মানুষ বসবাস করলেও সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান প্রকৌশলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খন্দকার মাহমুদ (এডিশনাল ফিল্ড ইঞ্জিনিয়ার, ডিএনসিসি), জালাল উদ্দীন (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডিএনসিসি), মোঃ কামরুল ইসলাম (২নং রেঞ্জ কর্মকর্তা, ডিএমপিসি), মাহবুব আলম মন্টু (যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি) সহ স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসী উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]