মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মোরেলগঞ্জে স্বামীর মারপিটে সন্তানসহ হাসপাতালে খাদিজা

সংবাদদাতা / ২৬৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামীর নির্যাতনে আহত হয়ে শিশু সন্তানসহ হাসপাতালে ভর্তি হয়েছেন খাদিজা বেগম (২৫) নামে এক গৃহিনী। সে জিউধরা গ্রামের আল আমীন আকনের স্ত্রী। ৩ বছর পূর্বে আলামীন ও খাদিজার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরে বিদেশ চলে যান আলামীন। প্রায় দেড় বছর পরে দেশে ফিরে সংসার শুরু করলে তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। এর পর থেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে আলামীন। যার ফলে স্ত্রী খাদিজাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতে শুরু করে সে।

সর্বশেষ গত বৃহস্পতিবার(১৪ ফেব্রয়ারি) মধ্যরাতে নগদ ৪ লাখ টাকা ও একবিঘা জমি দাবিতে খাদিজাকে বেধড়ক মারপিট করেন আলআমীন। গুরুতর আহত খাদিজা বেগম পরদিন শুক্রবার তার শিশু সন্তান আফিদা আক্তারকে(১৫ মাস) নিয়ে হাসপাতালে ভর্তি হন। একই সাথে তিনি স্বামী, শ্বশুর, ননদসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধুকে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]