বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৬ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ড. মো: জিললুর রহমান। তিনি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তিনি। তিনি বগুড়া’র কৃতি সন্তান।
রোববার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটর রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যোগদানকৃত নবাগত কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন, প্রথমেই জুলাইয়ে আহত যারা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের প্রতি দোয়া এবং দ্রুত সুস্থতার কামনা করেন তিনি। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা অঙ্গীকার করেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীকে ল মেনে চালানোর চেষ্টা করব। এখন সঠিকভাবে জনগনের স্বার্থে যা যা করা লাগে আমি করবো।
সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শগুলো তিনি মন দিয়ে শুনেন এবং তা মেনে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]