মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিমান্ডে আরও দুজন ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মিলন হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিলন হোসেনের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। রোববার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার দুই আসামি। একইসঙ্গে, মামলার তদন্তের স্বার্থে আরও দুই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
আদালত সূত্র জানায়, মিলন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১ নম্বর আসামি সেজানের ভাগনি রত্না আক্তার ইভা এবং সেজানের ভাগ্নে মনিরুল হক। ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তারা এ জবানবন্দি দেন।
অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নাবিউল ইসলাম, সেজান আলী ও মুরাদ ওরফে নাসিমের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুদ জানান, মিলন হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। অন্য দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর। একই সঙ্গে এ মামলার ১ নম্বর আসামি সেজানের মা শিউলী বেগমের পাঁচ দিনের রিমান্ডের শুনানি ২৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।
গত ২২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে নিখোঁজ হন মিলন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর, ১৯ মার্চ রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর বিট বাজার এলাকার একটি বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]