মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজধানীর রূপনগরে শিয়ালবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুশীল ফোরামের শোক

সংবাদদাতা / ২৫২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ঢাকা, মঙ্গলবার.. রাজধানীর  রূপনগর থানার শিয়ালবাড়ীতে ক্যামিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুশীল ফোরাম-এর সভাপতি মোঃ জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক।

ঘটনা স্থল পরিদর্শন শেষ রাতে এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন,
“এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তাঁরা আরও বলেন,
“দেশে বারবার এমন দুর্ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। এ ধরনের ভয়াবহ ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি আর না ঘটে।”
শেষে সুশীল ফোরাম নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে দেশের সকল নাগরিককে দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানায়।


— সুশীল ফোরাম
(দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত একটি সামাজিক, জ্ঞানভিত্তিক সংগঠন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]