মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

শান্তির পথে মানবিক উদ্যোগ: গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

মাইন উদ্দিন বাবলু,

খাগড়াছড়ি স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার গুইমারায় পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় শহীদ লে. মুশকিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী চক্ষু শিবির ও সাধারণ চিকিৎসা সেবা ক্যাম্প।

এ কার্যক্রমের মাধ্যমে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সাধারণ চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবার এই উদ্যোগে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা এবং অন্যান্য সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে গতিশীল করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই আয়োজন শুধু চিকিৎসা সেবা নয়, বরং এটি পাহাড় ও সমতলের মানুষের মাঝে সৌহার্দ্য ও আস্থার সেতুবন্ধন নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]