শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদদাতা / ৮৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

ধর্ষণের শিকার মাগুরার শিশুসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এইসময় প্রতিবাদী ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা ¯েøাগান দেন।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রেদুয়ান রাশেদ, শিক্ষার্থী মারুফ হোসেন, লিপি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রæত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর দূষ্কৃতিকারী গোষ্টি খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমুর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]