মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সুন্দরবনের হরিণের মাংসসহ বাস থেকে ২ পাচারকারী আটক

সংবাদদাতা / ১৮৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবন থেকে চোরাই পথে শিকার করা হরিণের ১০ কেজি মাংসসহ দুই পাচারকারীকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা পিরোজপুরের মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করে।

আটক দুই পাচারকারী হলেন:

বাগেরহাটের কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে আ. ছালাম (৪০)
মোরেলগঞ্জ উপজেলার ছোটপরী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জাকারিয়া হাওলাদার (২৫)

জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, “সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস ঢাকায় পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। রাজিব পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাইড বক্সে লুকানো অবস্থায় একটি বস্তা ও ককসিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।”

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]