শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

সুন্দরবনে ফের দস্যু তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহরণ

সংবাদদাতা / ১৮২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

আবু রায়হান,

স্টাফ রিপোর্টার-

পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে একটি ট্রলারসহ পাঁচ জেলে অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে দস্যুরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এরই মধ্যে তিন দিন আগে অপহৃত আরও দুই জেলে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে রবিবার (১৮ জানুয়ারি) সকালে শেলারচরে ফিরে এসেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে অপহৃত জেলেদের মহাজন ও মৎস্য ব্যবসায়ী রামপালের নুরুল হক শেখ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোবাইল ফোনে জানান, শনিবার রাতে তার আটজন জেলে সুন্দরবনের শেলারচরের কালামিয়া এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি নৌকায় করে এসে জেলেদের ওপর হামলা চালায়। দস্যুরা তিনজন জেলেকে মারধর করে ছেড়ে দিলেও পাঁচজন জেলেকে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের সময় দস্যুরা জেলেদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং যোগাযোগের জন্য তাদের মোবাইল নম্বর দিয়ে যায় বলে জানান নুরুল হক শেখ। অপহৃত জেলেরা হলেন—কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তারা সবাই বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাশতলী এলাকার বাসিন্দা।

অন্যদিকে, এর আগে গত ১৫ জানুয়ারি সুন্দরবনের দুবলার আমবাড়ীয়া এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত দুই জেলে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে রবিবার সকালে শেলারচরে ফিরে আসেন। মুক্তিপ্রাপ্ত জেলেরা হলেন—শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের আব্দুল কাদের (৩৫) এবং খোন্তাকাটা গ্রামের রবিউল মোল্লা (৩০)।

মুক্তিপ্রাপ্ত জেলেদের মহাজন পাথরঘাটা উপজেলার পদ্মস্লুইস এলাকার শহিদ নাজির রবিবার সকালে মোবাইল ফোনে জানান, তার দুই জেলেকে মুক্ত করতে দস্যুদের দেওয়া দুটি বিকাশ নম্বরে শনিবার বিকেলে এক লাখ ২০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর দস্যুরা রাতের আঁধারে জেলেদের একটি নৌকায় তুলে ছেড়ে দেয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় বলেন, বনদস্যুদের দাপটে সুন্দরবনে জেলেরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না। দস্যু দমন করা না গেলে চলতি মৌসুমে দুবলার রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম শেলারচর এলাকায় পাঁচ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দস্যু দমনে অভিযান জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]