মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সোনারগাঁয়ে আন্ত:জেলা গরু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

মো. শাহাজালাল মিয়া

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

সোনারগাঁ উপজেলায় আন্ত:জেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের আম্বর আলীর ছেলে ও জোবায়ের একই এলাকার মো: হানিফ মিয়ার ছেলে। তারা দুইজনই আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গত রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রুপগঞ্জ ও মির্জাপুর সহ বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]