মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১- ২ ফেব্রুয়ারী, ৩৬ তম ‘জাতীয় কবিতা উৎসব-২০২৪ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে

সংবাদদাতা / ১৯৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

৩০ জানুয়ারী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন হক চোধুরী হলে জাতীয় কবিতা পরিষদ এক সংবাদ সম্মেলন আয়োজন করে। আগামী ১- ২ ফেব্রুয়ারী ২৪ অনুষ্ঠিত হবে।
৩৬ তম ‘জাতীয় কবিতা উৎসব-২০২৪ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে।
পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, এবারের কবিতা উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’।
উৎসবে এবার আর্জেন্টিনা, নেপাল, জার্মানি, ইরাক, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের কবিরা অংশ নেবেন। এবং কায়রো আন্তর্জাতিক বই মেলা থেকে অনলাইনে বেশ কজন খ্যাতনামা কবি অংশ গ্রহন করবেন।
একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী কবি নির্মলেন্দু গুণ ৩৬ তম জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করবেন।
এবং ২ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫ টায় জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবিদের তালিকা ঘোষণা করাবেন।
এবারের উৎসবে ২৩ টি উপকমিটি সংবলিত একটি উৎসব পরিষদ গঠন করা হয়েছে। কবি মুহাম্মদ সামাদকে উৎসব পরিষদের সভাপতি, কবি তারিক সুজাতকে সাধারণ সম্পাদক এবং কবি শিহাব সরকারকে আহ্বায়ক করা হয়েছে। এবারের উৎসবের ঘোষণাপত্র লিখেছেন কবি আসলাম সানী। শোক প্রস্তাব পাঠ করবেন কবি আমিনুর রহমান সুলতান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।
আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা উৎসব পরিষদের আহ্বায়ক শিহাব সরকার এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক রুবি রহমান, আমিনুর রহমান সুলতান, দিলারা হাফিজ, নাসির আহমেদ ও আসলাম সানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]