বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :-
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ১ যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ঐ যুবকের নাম খাইরুল বাদশা ওরফে কটা (৪০)। সংসার জীবনে বাদশা ৪ সন্তানের জনক। আসামী খাইরুল বাদশা উপজেলার মোহনপুর ইউনিয়নের দ্বিগরাম ঘুন্টি গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। বাদশা মুসলিম পরিবারের সন্তান।
ভুক্তভোগী চামেলি রাণীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। যার নং মামলা নং ০৯।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ সেপ্টেম্বর ( রবিবার) দুপুরে তাকে গোদাগাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত ১ সেপ্টেম্বর খাইরুল বাদশা ঐ গৃহবধুকে নিয়ে গ্রামের পাশে হরিপুর মাঠ ব্রিজের নিচে যায়। এসময় বিবস্ত্র অবস্থায় দফরপুর গ্রামের লোকজন দেখতে পাই। প্রতক্ষদর্শীরা এগিয়ে গেলে তাদের কিল ঘুষি মেরে তার ব্যবহুত মোটর সাইকেল ও এন্ড্রয়েড ফোন ফেলে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ভিকটিম চামেলি রানীকে উদ্ধার করে গ্রামপুলিশের জিম্মায় রাখেন। পরের দিন ২ সেপ্টেম্বর এলাকার মেম্বার ও গ্রাম প্রধানদের সমন্বয়ে আপোষ মিমাংসার কথা হয়।এতে খাইরুল বাদশা অনুপস্থিত থাকায় গ্রামের যুব সমাজ তার বাড়িতে চামেলি রাণীকে রেখে আসে।
এলাকাবাসী আরও বলেন, চামেলি রাণী ৫ মাসের অন্তস্বত্বা এবং ১ টি ২ বছরের সন্তান রয়েছে তার । ঘটনার পরে তার স্বামী ভিকটিমকে প্রত্যাখান করেছেন এবং আদিবাসী সমাজ ব্যবস্থায়ও তাকে মেনে নিচ্ছেন না।
ওসি রুহুল আমিন জানান, চামেলি রাণীর সাথে কথা বলে মামলার এজাহার লেখা হয়েছে। তিনি যেভাবে ঘটনার বিবরণ দিয়েছেন সেভাবেই মামলা সাজানো হয়েছে।এর বাইরে তো আমরা যেতে পারি না। তাকে আমরা বারবার জিজ্ঞেস করেছি তিনি একই ঘটনার বিবরণ দিয়েছেন। সেই অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।