বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
আলো রিপোর্ট
আজ ০১.০২.২০২৪ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
০১.০২.২০২৪ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে আবহাওয়ার পূর্বাভাস পরর্বতী ৭২ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি এবং দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৬% আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৫ মিনিট, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪০ মিনিট।