মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইসলামী শ্রমনীতি মাধ্যমেই শ্রমিকদের অধিকার আদায় হবে — হাফিজুর রহমান

সংবাদদাতা / ১২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মে দিবস বা বিশ্ব শ্রম দিবস উপলক্ষে কাঁচপুর বাসস্ট্যান্ডে লক্ষাধিক লোকের উপস্থিতে শ্রমিক সমাবেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সমাবেশ শেষে কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত মিছিলের মাধ্যমে কার্যক্রম শেষ করেন।

পহেলা মে বৃহস্পতিবার সকালে কাঁচপুর বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বক্তব্যে বলেন, সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এ দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে।

আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এ দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি, পহেলা মে শুধু পালন করলে হবে না।

শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরো বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে। অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায়। শ্রমিকরা পায় না। শ্রমিকদের জন্য রেশনিং চালু করে দিতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে- ইনশাআল্লাহ।

প্রতিবছর পহেলা মে শুধু পালন করলে হবে না, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে কাঁচপুর শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সাধারন সম্পাদক মোঃ রিদওয়ানুল আযীমির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর জেলা নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান,আমিন আহমেদ মাস্তান, সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন,নারায়ণগঞ্জ জেলা,আব্দুল মজিদ সিকদার, জেলা সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা,
আবু সাঈদ মুন্না, জেলা সহ সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফিরোজ আহমেদ ভূঁইয়া সাধারন সম্পাদক নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারি ইউনিয়ন, মোঃরুহুল আমিন সভাপতি, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, আজিজ উদ্দিন বাবুল -সভাপতি ফতুল্লা দক্ষিণ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা,
মো.হুমায়ূন কবির, সভাপতি সোনারগাঁ উত্তর,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

নেতাদের বক্তব্যের শেষে এক বিশাল র‍্যালী নিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে কাচপুর ব্রিজের গোড়ায় সমাবেশটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]