শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান

সংবাদদাতা / ৮৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রচার মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মো. খায়রুল হাসান। মিছিলটি জামালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে বাসাইর বাজার ট্রলার ঘাটে এসে শেষ হয় । এদিকে মিছিল সমাবেশে কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার সাবেক আমীর মাহমুদুল হাসান, জামালপুর ইউনিয়নের আমীর কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ নজরুল ইসলাম বক্তব্য প্রধান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ, সোহরাব হোসেন, মাওলানা আইয়ুব আলী, সাংবাদিক হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো খায়রুল হাসান বলেছেন ২০১৪, ২০১৮,২০২৪ ইং সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।
জনগণ আমূল পরিবর্তন চায়। আগামী নির্বাচনে বিগত দিনের ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে ইনশাআল্লাহ। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং বৈষম্য দূর করে একটি স্বনির্ভর মানবিক বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাট থাকবে না। তাই আগামী নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষে রায় দিবে-ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]