মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

গংগাচড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

সংবাদদাতা / ১৬৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

রংপুর জেলার গংগাচড়া উপজেলায় সম্প্রতি ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুহূর্তেই অনেক মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন শুরু করেন।

দুর্যোগের খবর পেয়ে স্থানীয় নেতারা কেন্দ্রীয় জামায়াতকে তাৎক্ষণিকভাবে অবহিত করলে, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং প্রত্যেক পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা লাঘব করতে আজ ৬ জুন, শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে গংগাচড়া মডেল স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অধিকতর ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দুর্যোগকবলিত মানুষের পাশে জামায়াতের এই মানবিক ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]