শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

গাবতলী পশুর হাট ও বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তার কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সংবাদদাতা / ২৮৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

বুধবার (৬ মে) সকাল ১০ টায় তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার, সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর রনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন, পশুর হাট ও চামড়া ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় মাননীয় প্রধানমন্ত্রী কিছু সুনির্দিষ্ট অনুশাসন ও নির্দেশনা জারি করেছেন। আমরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়নে কাজ করছি।”

তিনি আরও বলেন, ফেরিঘাটে যাত্রীবাহী বাস উঠানোর ক্ষেত্রে প্রথমে যাত্রীদের নামিয়ে তারপর পরিবহন ফেরিতে উঠাতে হবে। জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেললাইন বা মহাসড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানের বাইরে কোনো অবৈধ হাট বসতে দেওয়া হবে না। এ বিষয়ে ডিএমপি,সিটি কর্পোরেশন এবং ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে গাবতলীতে একটি বাইপাস রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে, যা গাবতলী-আমিনবাজার এলাকার যানজট নিরসনে মুখ্য ভূমিকা রাখবে। পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ ব্যাংকের কর্মকর্তা উপস্থিত থাকবে। এছাড়া পুলিশের বেশ কিছু ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হবে।

প্রতিমন্ত্রী গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তার কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। ডিএনসিসি প্রশাসক পশুর হাটের আধুনিকায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করেন। অন্যদিকে, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পশুর হাট ও টার্মিনাল সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গাবতলী এলাকার এই উন্নয়ন কর্মকাণ্ড এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা আসন্ন ঈদুল আযহায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]