বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

সংবাদদাতা / ৯১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ প্রতিবেদন:

রাজশাহীর চারঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ ঘটনায় ককটেল বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও উঠেছে।

শনিবার বিকেলে চারঘাট বাজারে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান।

সাবেক ছাত্রদল নেতা মতলেবুর রহমান মতলেব বলেন, “যারা আমাদের নেতাদের ছবি ছিঁড়েছে, তারা বিএনপির আদর্শের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন বলেন, “অরাজকতা বরদাশত করা হবে না। শীর্ষ নেতাদের অপমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা বলেন, “আমরা অপরাধের রাজনীতি করি না। কেউ যদি চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, আমি নিজেই রাজনীতি ছেড়ে দেব।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চারঘাট বাজার প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা বিভিন্ন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নেতারা আরও বলেন, ব্যানার ছেঁড়ার মতো ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িতদের দলে কোনো স্থান নেই। ভবিষ্যতে এমন ঘটনা রোধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]