শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

চিকিৎসা সেবা তরান্বিত করতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

সংবাদদাতা / ১১৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :-

তুমুল চাহিদা আর জনপ্রিয়তার ফলে গোদাগাড়ীতে চালু হলো স্পিডবোট সার্ভিস। পরীক্ষামূলকভাবে গোদাগাড়ী থানা ঘাট থেকে বোটটি রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ । এসময় ইউএনওর উপস্থিতিতে এলাকার জনসাধারণ ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনের পর প্রাথমিকভাবে চালু হওয়া এই সেবার পরিসর পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

২১ সেপ্টেম্বর ( রবিবার) বেলা ৪ টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোটটি উদ্বোধন করা হয়।এটি জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে পৌছানো, সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সাফিনা পার্ক লিমিটেড’ র সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চরবাসীর সুবিদার্থে বোটটি চালু করা হয় ।
এঁকেবেঁকে চলা নদীর টলমলে পদ্মার পানির মাঝে ছুটে চলছে স্পিডবোট। গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে যাত্রা শুরু করে হাটপাড়া ঘাট এবং রেলবাজার ঘাট এলাকায় পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। পদ্মা পারের জনগনের গোদাগাড়ী সদরে আসতে ১০ মিনিটের নদীপথ ১ ঘণ্টার বেশি সময় লেগে যায়। স্পিডবোট সুবিধা থাকলে অপেক্ষমান থাকতে হবে না। অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো যাবে। স্পিডবোট থাকলে যেতে সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট।তাই পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও বোট সার্ভিস চালুর কথা জানান ইউএনও ফয়সাল আহমেদ।

ইউএনও ফয়সাল আহমেদ জানান, আমি কিছুদিন আগে শুনেছি চর আষাড়িয়াদহ এলাকার একজন সাপে কাটা রোগী মারা গেছেন। তাকে সদর হাসপাতালে নিতে দেরি হওয়ায় চিকিৎসা ব্যহত হয়। এর ফলশ্রুতিতেই রোগি মারা যান।এছাড়াও প্রসূতি মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা পেতে বোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকপ্রবন এলাকা গোদাগাড়ী। পদ্মার ওপারে ইন্ডিয়া সংলগ্ন পদ্মার চর। এই পথে মাদক চোরাচালান হয়ে থাকে।স্পিডবোট থাকলে মাদক চোরাচালান রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বোটটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]