বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

ছিচকে চোর থেকে শতকোটি টাকার মালিক মাদক সম্রাট মিজান

সংবাদদাতা / ১১০ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

রবিউল ইসলাম বাবু:

মিজান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা জেলে পাড়া,দিয়ার মানিক চক, চর কোদালকাটি সিমান্ত দিয়ে পাচার হওয়া হেরোইন চক্রের মুল হোতা মিজান।মিজানের সাবেক বাড়ি সিমান্ত এলাকা কোদাল কাটি জেলে পাড়া সিমান্ত এলাকায় হওয়ার ফলে সীমান্তবর্তী সিন্ডিকেটের সাথে যোগসাজশে হেরোইন এনে মিজানের নিজস্ব বলয়ের লোকের দ্বারা দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে। মিজানের সাম্রাজ্যের ভিত্তি এতটাই শক্ত স্থানীয়রা তাদের প্রজা। তাদের বিশাল চক্রের মাধ্যমে পাচার হয় হেরোইন। এই হেরোইন রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পরলেও বন্ধ হয়না মিজানের হেরোইন কারবার। জেলে থেকেও নিয়ন্ত্রণ করতে পারে হেরোইন চক্র।চক্রটি সকল মহল ম্যানেজ করেই এই কারবার করেন জানিয়েছন বিশ্বস্ত একটি সূত্র। মিজানের টাকার কাছে জিম্মি গোদাগাড়ী লালবাগ (সরমংলা) গ্রামের বাসিন্দারা। সরেজমিনে ঘুরে জানা যায় মাদক সম্রাট মিজানকে সবাই কুর্ণিশ করে চলতে হয়। প্রতিবাদ করলেই শুরু হয় প্রতিবাদীর উপর বিভিন্ন নির্যাতন। মিজানের সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খুলছেনা কেউ। চিনেন কিনা জানতে চাইলে কপালে ভাজ করে মাথা নাড়িয়ে না বলেন। তবে তাদের এই আগ্রাসনের স্বীকার স্থানীয় অনেক যুবক। হেরোইন সেবন করে অনেক পিতা – মাতার স্বপ্ন ছাই হয়ে গেছে। কিশোর, যুবকরা আক্রান্ত এই মরন নেশায়। প্রথমে সেবন করতে ফ্রিতে দেয় এই চক্রটি পরবর্তীতে নেশাগ্রস্ত হয়ে গেলে নেশাগ্রস্ত যুবক, কিশোর গ্যাং গুলোকে হেরোইন পাচারে কাজে লাগান ধরাছোঁয়ার বাইরে থাকা – মিজান। অন্যদিকে মিজানের বিরুদ্ধে রয়েছে গোদাগারী থানায় মাদকের মামলা। মামলা মরন নেশা হেরোইনের হিরোরা তোয়াক্কাই করেনা। কাড়ি কাড়ি টাকার মালিক বনেগেছে মাদক সম্রাট মিজান। রাজশাহীর আলিপুরে চারকোটি টাকা মূল‍্যের বাড়ি করে সেখানে বসবাস করে মাদক সম্রাট মিজান এবং যুবলীগের এক নেতাকেও সমপরিমাণ মূল‍্যের রাজশাহীর আলিপুরে বাড়ি করে দিয়েছে মাদক সম্রাট মিজান। ধ্বংসের দ্বারপ্রান্তে গোদাগাড়ীর স্থানীয় কিশোর ও যুবক! সারাদেশে পাচার হওয়া হেরোইনের মুল হোতা মিজান ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে হেরোইনের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা।গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব‍্যাহত আছে।মাদক কারবারি যেই হোক তাদের ছাড় নেই। গোদাগাড়ী হিরোইন পাচারের রুট কিনা জানতে চাইলে (ওসি) বলেন গোদাগাড়ী থানা এলাকায় একটি বর্ডার আছে চর আষাঢ়িয়াদহ । অন‍্যগুলো চাপাই নবাবগঞ্জ জেলায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]