মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জয়দেবপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ, গাজীপুরে যমুনা ট্রেন লাইনচ্যুত

সংবাদদাতা / ১৯১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

এ মাহাদী
বিশেষ প্রতিনিধীঃ গাজীপুর

ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রা পথে গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন কাছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এসময় জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।
গত ২৮ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটের সময় রেললাইন থেকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান সংবাদ মাধ্যম কে জানান যে, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্য যাচ্ছিল।

পথিমধ্যে ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে কাছে পৌঁছালে ইঞ্জিনের পেছনের অংশের বগিটি লাইনচ্যুত হয়। এ পর থেকেই জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।
এসময় খবর তিনি আরও জানান খবর পেয়ে রেলওয়ে উদ্ধারকারী টিম ঘটনা স্থলে পৌঁছে, যমুনা ট্রেনের লাইনচ্যুত অংশের বগিটি রেল লাইনে তোলার চেষ্টা করছে। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান ।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি তা তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]