শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

জলাবদ্ধতায় মশার লার্ভা মুক্ত করার লক্ষে কিটনাশক ব্যবহার

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী, রাজশাহী :

মশার উপদ্রব থেকে বাঁচতে মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে কিটনাশক ব্যবহারের উদ্যোগ নিয়েছেন গোদাগাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। ইউএনও ফয়সাল আহমেদের নির্দেশে স্যানিটারী ইন্সপেক্টর মোহাঃ সেমাজুল হক এর দিক নির্দেশনায় মশক নিধন কার্যক্রম শুরু হয়।

১৬ অক্টোবর ( বৃহস্পতিবার) সকালে পৌর এলাকায় স্প্রে মেশিন দিয়ে ড্রেনের জলাবদ্ধতায় মশার লার্ভা নষ্ট করার লক্ষে লার্ভি সাইড কিটনাশক ব্যবহার করা হয়। আগামীতেও মশার লার্ভা নষ্ট করার জন্য লার্ভি সাইড কিটনাশক ব্যবহার চলমান থাকার কথা জানান সেমাজুল হক।
৪ ও ৬ নং ওয়ার্ড পর্যায়ে মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে। এতে ২ জন শ্রমিক নিয়মিত স্প্রে কার্যক্রম চলমান রেখেছেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, বর্ষায় গোদাগাড়ী পৌর এলাকার ড্রেন ও খালে পানি জমে আছে। জলাবদ্ধতায় মশার লার্ভা তৈরী হয়েছে। এই লার্ভা নষ্ট করা জরুরী। নতুবা মশার উপদ্রব আরও বেড়ে যাবে।সে জন্যই আমরা মশা নিধন কার্যক্রম হাতে নিয়েছি। এটি পর্যায়ক্রমে আমরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ব্যবহার করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]