মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল অবমুক্ত করার চেষ্টা: ১ মাসের কারাদণ্ড

সংবাদদাতা / ৮৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

গত শনিবার (২ আগস্ট ২০২৫) বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ রমজান আলী (২১) নামক এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে ট্রাফিক মিরপুর বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে ঐ ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করে রোববার (১০ আগস্ট ২৫) ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যায়।

সোমবার (১১ আগস্ট ২৫) দুপুরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর বিভাগ, ডিএমপি মোঃ বিলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে আসামী মোহাম্মদ রমজান আলীর বিরুদ্ধে আনীত ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৫ তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ৪৬৫ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

এ সময় ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত ইনচার্জ পুলিশ সার্জেন্ট রেহেনা পারভিন বিষয়টি খেয়াল করেন এবং লক্ষ্য করেন যে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা। বিষয়টি রেকার ইনচার্জ হুমায়ুন কবির’কে অবগত করলে তাকে আটক করার নির্দেশ দেন। তাৎক্ষণিক রমজান আলীকে আটক করে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র জব্দ করা হয়।

পুলিশ সার্জেন্ট রেহেনা পারভিন, সার্জেন্ট হুমায়ুন কবির, সার্জেন্ট জাকারিয়া, সার্জেন্ট পান্না ট্রাফিক মিরপুরের ডিসি গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর বিভাগ, ডিএমপি মোঃ বিলাল হোসাইনের সামনে হাজির করেন। ঘটনার বিষয় অবগত করা হলে আসামী দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]