শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
অরক্ষিত স্বাধীনতা থেকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা: মেজর এম. এ. জলিলের জীবন ও দর্শনে আগামীর বাংলাদেশ- ডক্টর হামিদুর রহমান আজাদ প্রথম রাজবন্দী মেজর জলিলের আদর্শে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এম জাহিদ ইতিহাস, সংগ্রাম ও আদর্শের পথচলা: একটি বিশেষ প্রতিবেদন- এ্যাডভোকেট মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ – শহিদুজ্জামান কাঁকনের স্মৃতি ও ভবিষ্যতের টানাপোড়েন: মেজর জলিল, ইতিহাস ও রাজনীতির নতুন পাঠ–আসাদুর রহমান খান, জাগপা মেজর আব্দুল জলিল: আদর্শ, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা– শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল-হাদী  ইতিহাসের দায়মুক্তি ও আগামীর বাংলাদেশ: সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি–ব্যারিস্টার আব্বাস ইসলাম খান সেক্টর কমান্ডার এমএ জলিলের স্মৃতিচারণে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা – মাসুমা খাতুন মুক্তি সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক

টাংগাইল জেলা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত

সংবাদদাতা / ৪৭৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, ঢাকা:

হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের টাংগাইল জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইনকে সদস্য সচিব হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ডাঃ শাহজালাল আহমেদ।


সভায় হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধিদের নির্বাচন, সংগঠনের চলমান কার্যক্রম, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক ডাঃ কাসেমুর রহমানের সুপারিশের ভিত্তিতে টাংগাইল জেলা আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত নেতৃবৃন্দ তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইন এবং সদস্য সচিব হিসেবে ডাঃ সিয়াম হোসাইন দায়িত্ব পালন করবেন।
এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ সিয়াম হোসাইন, ডাঃ রুহুল আমিন, ডাঃ মোঃ ইয়াকুব আলি, ডাঃ জহিরুল ইসলাম ও আতিকুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ডাঃ রেজাউল করিম মনোনীত হয়েছেন।
আহবায়ক সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ রেজাউল করিম, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ কাওসার, ডাঃ মোরশেদ আলম, ডাঃ রোকসানা, ডাঃ নাহিদ ইসলাম, ডাঃ বিউটি খাতুন, ডাঃ শাহিন খন্দকার, ডাঃ মমিনুল ইসলাম, ডাঃ হায়দার, ডাঃ রোজিনা আক্তার, তাসলিমা আক্তার, ডাঃ সাবিনা ইয়াসমিন, ডাঃ শাবলু, মাজেদা আক্তার কবিতা ও এলিজা আক্তার।

 উপস্থিতি ও বক্তব্য
সভায় সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ডাঃ আল হাসান মোবারকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ— ডাঃ মাহবুবুর রহমান,
ডাঃ আবুল হাসনাত মোঃ আমিন, ডাঃ আবু আক্তার, ডাঃ শাহ মোঃ আলী সফি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডাঃ শাহজালাল আহমেদ  বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত টাংগাইল জেলা কমিটি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করবে এবং পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]