মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক

সংবাদদাতা / ৩০৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাটরা এলাকায় আকিজ গ্রুপের একটি বালু ভরাট প্রকল্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, কাজে বাধা এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি বৈধ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে বাধা দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত একজন ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) ২০২৬ ইং রাত প্রায় ১১ টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের আছিমতলা ব্রিজ সংলগ্ন আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি প্রকল্পে বালু ভরাটের কাজ চলছিল। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি ঘটনাস্থলে এসে হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা শ্রমিক ও ট্রাকচালকদের মারধর করে। এতে বালুবাহী ট্রাকের চালক ও ঠিকদার মাজহারুল ইসলাম গুরুতর জখম । তার মাথায়, পিঠে, ঘরে আঘাত লাগলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, করটিয়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান জেড.আর.এন.এস এন্টারপ্রাইজ আকিজ গ্রুপের কাছ থেকে প্রায় ৬ লাখ সিএফটি ভরাট বালু সরবরাহের কার্যাদেশ পায়। তবে কাজ শুরুর পর থেকেই একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের আরও জানান গত ৩০ এপ্রিলও একই চক্র প্রকল্প এলাকায় গিয়ে চাঁদা দাবি করে এবং টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে শাসিয়ে যায়।
তার ধারাবাহিকতায় গত সর্বশেষ ৭ মে রাতে এইনহামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মতিন চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল এ ঘটনার সঙ্গে জড়িত।
এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পাশাপাশি বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিতভাবে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]