বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় টানা চারবার (ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল মে-২০২৬) শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের স্বীকৃতি অর্জন করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন। একইসাথে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. রাসেল আলম। দায়িত্বশীলতা, নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে ধারাবাহিক সাফল্যের জন্য এই পুরস্কার লাভ করেন ট্রাফিক মিরপুর।
বুধবার (১৭ জুন ২৬) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ট্রাফিক মিরপুর বিভাগ ৯৩৯৫ টি মামলা করে ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের স্বীকৃতি অর্জন করেছে। ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্ব, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মাঝে তার কাজের প্রশংসা উঠে আসে বারবার। ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে মিরপুর ট্রাফিক বিভাগ শুধু যান চলাচলই স্বাভাবিক রাখেনি, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় থাকা বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিস পাড়ায় তার বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব কর্মসূচিগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। টানা চারবার (ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল মে-২০২৬) মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।