শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, রাজধানীর মিরপুরে

সংবাদদাতা / ৪২ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৭টা ৪২ মিনিটের দিকে মিরপুর-১২ এর সিরামিক্সের গলিতে বিকল্প পরিবহনের একটি বাসে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপন করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান। তিনি জানান, রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তা নির্বাপণ করেছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]