শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিবেদক।।
নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুমি আক্তার (২০) নামের এক তরুণী। তিনি নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের বাসিন্দা কমরু মিয়ার মেয়ে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জুমি আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর তার বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের নির্দেশে এসআই কৌশিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ শদর হাসপাতালে পেরন করেন ।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন,ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।
মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ, হবিগঞ্জ
তারিখ:২৪ জুলাই ২৫ইং