শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১১৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি উপজেলা, জেলা এবং জাতীয়—এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।

দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]