মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পুনরায় যোগ দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মোঃ হাবিবুর রহমান।
জানা যায়, আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে তিনি ৫০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শুরু করবেন।
পূর্বে নবীনগরে দায়িত্ব পালনকালে আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক ব্যবহারে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। ইতোপূর্বে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কর্মরত ছিলেন।
ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, “নবীনগরের মানুষকে আমি আমার নিজের পরিবার মনে করি। আগের চেয়েও বেশি নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে জনগণের স্বাস্থ্যসেবায় নিজেকে নিবেদিত করতে চাই।”
তার পুনরায় যোগদানকে স্বাগত জানিয়েছেন রোগী, সহকর্মী ও এলাকাবাসী।সবাই আশা করছেন, তার নেতৃত্বে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত ও জনবান্ধব হবে।